August 14, 2026, 12:21 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হামাসকে ধ্বংসের ইসরায়েলি পরিকল্পনা সফল হচ্ছে না : ইইউ পররাষ্ট্র প্রধান

জোসেপ বোরেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে ধ্বংস করার ইসরায়েলি পরিকল্পনা সফল হচ্ছে না। ইসরায়েলের বিরোধিতা থাকলেও ইইউর উচিত দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য উদ্যোগ নেওয়া। সোমবার (২২ জানুয়ারি) ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের মাসিক বৈঠকে এসব কথা বলেন তিনি। এবার বৈঠকটিতে সৌদি আরব, জর্ডান, মিসর ও আরব লিগের মহাসচিব উপস্থিত রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এই বৈঠকে ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলা এবং গাজায় ইসরায়েলের পাল্টা অভিযানের পরিণতি নিয়ে মূলত আলোচনা হবে। পৃথকভাবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ও ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বৈঠকে হাজির হবেন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলে উল্লেখ করেছেন। ইসরায়েল জর্ডান নদীর পশ্চিমের ভূখণ্ডের পূর্ণ নিরাপত্তার দায়িত্বে থাকবে। এই ভূখণ্ডের মধ্যে রয়েছে গাজা ও ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীর।

হামাসকে ধ্বংসের জন্য গাজায় উপত্যকায় ইসরায়েলের তিন মাসব্যাপী যুদ্ধের কথা ইঙ্গিত করে সাংবাদিকদের বোরেল বলেছেন, তাদের মাথায় আর কী সমাধান আছে। সব ফিলিস্তিনিকে সরে যেতে হবে? সবাইকে মেরে ফেলতে হবে? তারা যেভাবে হামাসকে ধ্বংস করছে এটি সঠিক উপায় নয়। তারা কয়েক প্রজন্মের বিদ্বেষের বীজ বপন করছে।

বোরেল বলেছেন, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি আন্তর্জাতিক উদ্যোগের জন্য চাপ দিতে চেয়েছিলেন তিনি। এই বিষয়ে কয়েক দশক আগে আলোচনা বন্ধ হয়ে যায়।

গাজা উপত্যকায় ইসরায়েলি বোমাবর্ষণ ও স্থল অভিযানে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। উপকূলীয় ছিটমহলটির ২৩ লাখ বাসিন্দার ৮০ শতাংশ বাস্তচ্যুত হয়েছেন। ইসরায়েল বলেছে, তাদের এই যুদ্ধ আরও কয়েক মাস ধরে চলবে। হামাস নির্মূল না হওয়া, সব জিম্মির মুক্তি এবং উপত্যকায় নিরাপত্তা হুমকি নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা থামবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page