October 4, 2026, 9:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

তথ্য অধিকার আইনে রংপুর মেডিকেল কলেজের পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী আবেদনকারীর প্রয়োজনীয় সকল তথ্য প্রদানযোগ্য হওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদানে বিলম্ব করায় রংপুর মেডিকেল কলেজের পরিচালকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন। একইসাথে বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দেয় কমিশন।
আজ সোমবার তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণ করে এই আদেশ দেন। তথ্য কমিশনে আজ ১০টি অভিযোগের শুনানী করে ১০টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।
একটি অভিযোগে ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদানে বিঘœ সৃষ্টি করায় রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের পরিচালককে সতর্ক করে কমিশন। একই সাথে সতর্কের বিষয়টি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দেয়া হয়।
অপর একটি অভিযোগে ইচ্ছাকৃতভাবে তথ্য প্রদান না করায় চট্টগ্রামের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের জেনারেল ম্যানেজারকে সতর্ক করা হয়।



Our Like Page