September 30, 2026, 3:16 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যারা মানুষ হত্যাকে সফলতা মনে করে ; তারা দেশের শত্রু : নাছিম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, যারা দেশের মানুষ হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু।

আজ মঙ্গলবার দুপুরে শান্তিবাগ, শাহ সাহেব বাড়ি জামে মসজিদের পাশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে, বোমাবাজি করে, মানুষ পুড়িয়ে রাজনৈতিক আন্দোলনের নামে অপকর্ম করে দেশকে ধ্বংস করতে চায়। এরা অশুভ শক্তি, এদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে। যারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষদের হত্যা করাকে নিজেদের সফলতা মনে করে, তারা দেশের শত্রু।’
তিনি বলেন, বিএনপি-জামায়াত জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা দেশের মানুষকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টায় লিপ্ত।এরা ধর্মান্ধ ও সাম্প্রদায়িক গোষ্ঠী।এদের মোকাবেলা করা দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষের দায়িত্ব।
নাছিম বলেন, বিএনপি-জামায়াতকে প্রতিহত করে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এদের প্রতিহত করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির দেশ হিসেবে স্মার্ট বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠা করব।

আজকের বাংলা তারিখ



Our Like Page