May 2, 2026, 8:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মহান মহান মে দিবস পালিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : রাষ্ট্রপতি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কুমির ও বিষধর সাপ মোতায়েন পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জন আটক ময়মনসিংহে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ; সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ
এইমাত্রপাওয়াঃ

সরকার-রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের অবস্থানের পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাজ্য বাংলা‌দেশ সরকার ও রাজনৈ‌তিক দলগু‌লোর সঙ্গে কাজ করে যাবে।

বুধবার (২৪ জানুয়া‌রি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষা‌ৎ করতে আসেন ব্রিটিশ হাইক‌মিশনার। মন্ত্রীর সঙ্গে বৈঠ‌ক শেষে এ কথা জানান কুক।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আমাদের দুই পক্ষের সম্পর্ক আরও শ‌ক্তিশালী করার ব্যাপারে আলোচনা করেছি। বা‌ণিজ্য, বি‌নিয়োগ, নিরাপত্তা অংশীদা‌রিত্ব, জলবায়ু সংকট, অ‌ভিবাসন ও রো‌হিঙ্গা ইস্যুতে আলোচনা করেছি।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ৮ জানুয়া‌রি একটি বিবৃতি প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। সেই প্রসঙ্গ টেনে ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচন নিয়ে আমরা ৮ জানুয়া‌রি বিবৃতি দিয়ে‌ছি। মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আমরা সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করে যাব।

গত ৮ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি। আর নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page