February 13, 2026, 2:18 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

দুই সিটিসহ ২৩৩টিতে তফসিল ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি।

বুধবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তফসিল ঘোষণা করেন।

ইসি সচিব জানান, ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩৩ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভা সাধারণ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে এবং বাকিগুলো ব্যালটে অনুষ্ঠিত হবে।

এছাড়া কুমিল্লার মেয়রের মৃত্যুর কারণে একই দিন সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ৯ মার্চ তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন, ১৫টি পৌরসভায় শূন্যপদে উপনির্বাচন, ১৩টি ইউপিতে সাধারণ নির্বাচন, ১৯০ ইউপিতে শূন্যপদে উপনির্বাচন এবং সাতটি জেলা পরিষদের শূন্যপদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ই ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি।

৯ মার্চ স্থানীয় সরকারের সর্বমোট ২৩৩টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে আশা করেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page