August 14, 2026, 1:08 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি সফরে যাচ্ছেন বলে আজ নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা এখন(সম্মেলনের ফাঁকে জামানিতে অনুষ্ঠেয়) দ্বিপাক্ষিক বৈঠকের লক্ষ্যে কাজ করছি।’
আগামী ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুয় এবং বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রাস্টারের সঙ্গে পৃথক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন-পরবর্তী প্রথম বিদেশ সফর। এই মিউনিখ নিরাপত্তা সম্মেলনকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে সবচেয়ে হাই-প্রোফাইল বার্ষিক সংলাপ হিসেবে অভিহিত করা হয়েছে।
জার্মান নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও সম্মেলনের ফাঁকে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে ২০১৯ সালে প্রধানমন্ত্রী নিরাপত্তা সম্মেলনে যোগ দিয়েছিলেন।
মিউনিখের হোটেল বেইরিশার হফ-এ মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি), ২০২৪ অনুষ্ঠিত হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page