September 30, 2026, 2:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

শ‌নিবার ঢাকায় আস‌ছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতি‌নি‌ধিদল আগামীকাল শ‌নিবার (২৭ জানুয়া‌রি) পাঁচ দি‌নের সফ‌রে বাংলা‌দেশ আস‌ছেন। তারা কক্সবাজারে রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যা‌বেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূ‌ত্রে এ তথ্য জানা গে‌ছে। মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা জানান, শ‌নিবার ব্রিটিশ পার্লামেন্টে চার সদস্য বাংলা‌দেশ সফ‌রে আস‌বেন। এ‌দের ম‌ধ্যে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পা‌র্টির সদস্যও থাক‌বেন।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের সফরসূচি সম্প‌র্কে এ কর্মকর্তা জানান, তারা রো‌হিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যা‌বেন। সি‌লেট ভ্রমণেরও কথা রয়ে‌ছে। প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাক্ষাৎ চাওয়া হ‌য়ে‌ছে। এগু‌লো এখনও চূড়ান্ত হয়‌নি।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ কর‌বেন। পার্লামেন্টের সদস্যদের সম্মানে বা‌ণিজ্য প্রতিমন্ত্রীর এক নৈশভোজ আয়োজন করার কথা র‌য়ে‌ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page