August 14, 2026, 2:00 pm
শিরোনামঃ
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্ততা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন মধ্যপ্রাচ্যে আকাশ ও সমুদ্রে ড্রোন হামলা চালাতে নতুন টাস্কফোর্স গঠন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক আদালতের রুলিং মানবে না ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তা প্রতিরোধের বিষয়ে আন্তর্জাতিক আদালতের রুলিংকে প্রত্যাখ্যান করেছে দখলদার সরকার। যুদ্ধবাজ নেতানিয়াহু বলেছেন, ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে যে অভিযোগ আনা হয়েছে তা শুধু মিথ্যা নয় তা আপত্তিকরও বটে।

ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে মামলা আদায় করে। গতকাল ওই মামলার বিষয়ে আদালতের ১৫ সদস্যের বিচারক প্যানেল রুলিং দিয়েছে। আদালত ওই রুলিংয়ে বলেছে, গাজায় গণহত্যা প্রতিরোধের জন্য ইসরাইলকে অবশ্যই সব ধরনের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি যে সমস্ত সামরিক কর্মকর্তা গণহত্যামূলক কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি অবিলম্বে গাজা উপত্যকায় আরো বেশি মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেয়ার কথা বলেছে।

গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দখলদার সেনারা ২৬ হাজারের বেশ মানুষকে হত্যা করেছে এবং ৬৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। এছাড়া, হাজার হাজার মানুষ গাজায় নিখোঁজ রয়েছেন। ধারণা করা হয় যে, এসব মানুষ বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়ে মারা গেছেন।

ইসরাইল নির্বিচারে বোমাবর্ষণ করে গাজার প্রায় ৬০ ভাগ ভবন সম্পূর্ণ ধ্বংস করেছে এবং নিহত লোকজনের ভেতরে নারী, শিশু, বৃদ্ধ এবং মারাত্মক অসুস্থ মানুষ রয়েছেন। নিহতদের শতকরা ৭০ ভাগের বেশি নারী ও শিশু বলে বিভিন্ন পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে। এরপরেও ইসরাইলের নেতারা গণহত্যার অভিযোগ অস্বীকার করছেন। এইভাবে নির্বিচারে বেসামরিক ও অসহায় মানুষ হত্যার পরেও যদি ইসরাইল যুদ্ধাপরাধের অভিযোগকে মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসে কত মানুষকে হত্যা করলে গণহত্যা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page