February 13, 2026, 12:54 am
শিরোনামঃ
ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো : তারেক রহমান জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে : ডা. শফিকুর রহমান ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি : বিএনপি মহাসচিব খুলনা-১ আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী সিরাজগঞ্জে প্রকাশ্যে ভোট দেওয়ায় যুবকের এক বছরের জেল   ময়মনসিংহ-১১ আসন : ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরছিলেন ৫ তরুণ ; ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়া-২ আসন ; জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যারিস্টার রুমিন ফারহানা
এইমাত্রপাওয়াঃ

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র এমপিদের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র ৬২ এমপিকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এমন তথ্য জানিয়েছেন।

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের রোববার (২৮ জানুয়ারি) আমন্ত্রণ জানিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি তার সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠক করবেন।’

গত ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে। এর বাইরে এবার ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জিতেছেন। স্বতন্ত্র এমপিদের মধ্যে ৫৮ জনই সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা। এদের মধ্যে দলের অনেক ত্যাগী নেতাও রয়েছেন।

আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সংসদে তাদের ভূমিকা কী হবে, এ নিয়ে ধোঁয়াশায় রয়েছেন স্বতন্ত্র এমপিরা। প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকেই আগামী পাঁচ বছর সংসদে স্বতন্ত্র প্রার্থীদের ভূমিকা কী হবে তা স্পষ্ট হয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page