September 30, 2026, 2:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জর্ডানে মার্কিন সৈন্য হত্যা ; দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত তিনজন মার্কিন সেনা নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সিইএনটিসিওএম) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলে ওই ঘাঁটিতে ড্রোন হামলার এ ঘটনা ঘটে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ হামলার জন্যে ইরান সমর্থিত জঙ্গিদের দায়ী করে তাদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছেন।
গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এই প্রথম মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলায় সেনা হতাহতের ঘটনা ঘটল। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, “আমরা এখনো এ হামলা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করছি। তারপরও আমরা জানি, সিরিয়া ও ইরাকে কার্যক্রম পরিচালনাকারী ইরান-সমর্থিত মৌলবাদী জঙ্গিগোষ্ঠীগুলো এ হামলা চালিয়েছে।”
তিনি বলেন, “এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এ হামলার পেছনে যারা রয়েছে, তাদের সবাইকে আমরা সময়মতো আমাদের পছন্দমতো কায়দায় জবাবদিহির আওতায় আনব।”
বাইডেন সাউথ ক্যারোলিনায় এক চার্চে নিহত সৈন্যদের জন্যে নীররতার মাধ্যমে শোক প্রকাশ করেন এবং বলেন, আমরা এর প্রতিশোধ নেবো।
এদিকে ফিলিস্তিনী সংগঠন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, গাজায় আমেরিকান-জায়নবাদী অব্যাহত আগ্রাসন আঞ্চলিক উত্তেজনাকে উস্কে দেবে।
তিনি আরো বলেছেন, এ হামলা মার্কিন প্রশাসনের কাছে এই বার্তা যে গাজায় নিরীহ লোক হত্যা বন্ধ না হলে তাদেরকে হয়তো পুরো মুসলিম বিশ^কেই মোকাবেলা করতে হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page