May 2, 2026, 8:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মহান মহান মে দিবস পালিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : রাষ্ট্রপতি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কুমির ও বিষধর সাপ মোতায়েন পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জন আটক ময়মনসিংহে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ; সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার হবে : ইরাকি প্রতিরোধ আন্দোলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করার হুমকি দিয়েছে সেদেশের একটি প্রতিরোধ আন্দোলন। হরকত হিজবুল্লাহ আন-নুজাবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডার ‘নিউ আরব’ ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুমকি দিয়েছেন।

তিনি এমন সময় এ হুমকি দিলেন যখন ইরাক থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে বাগদাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন। ওই কমান্ডার বলেন, চলতি সপ্তাহের গোড়ার দিকে দখলদার সেনাদের প্রত্যাহার করার ব্যাপারে যে আলোচনা শুরু হয়েছে তার কারণে মার্কিন সেনা অবস্থানে হামলা বন্ধ হবে না।

ওই প্রতিরোধ কমান্ডার আরো বলেন, “সেনা প্রত্যাহারের আলোচনা আমাদের দমিয়ে রাখতে পারবে না বরং মার্কিন সেনা সরিয়ে নেয়ার গতি ত্বরান্বিত করতে তাদের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের হামলা অব্যাহত থাকবে।”

গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যায় আমেরিকা সর্বাত্মক সহযোগিতা করার কারণে গত অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো। গত কয়েক সপ্তাহে সে হামলা তীব্রতর হয়েছে। রোববার জর্দানের সীমান্তবর্তী সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় অন্তত তিন সেনা নিহত ও অপর ৩৪ জন আহত হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page