May 2, 2026, 8:47 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মহান মহান মে দিবস পালিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : রাষ্ট্রপতি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কুমির ও বিষধর সাপ মোতায়েন পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জন আটক ময়মনসিংহে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ; সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সেনাদের ওপর হামলার দায় স্বীকার করলো ইরাকি প্রতিরোধ গোষ্ঠী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জর্ডান-সিরিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের আল-তানফ নামে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে একটি ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। রবিবার (২৮ জানুয়ারি) ইসলামিক রেজিস্ট্যান্স নামের গোষ্ঠীটি ইউএস টাওয়ার ২২ সামরিক ফাঁড়িসহ আরও কয়েকটি স্থানে হামলা করার দায় স্বীকার করেছে। রবিবারের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং আরও ২৮ সেনা আহত হয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা  আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে, তারা ‘রবিবার সিরিয়ার আশ শাদ্দাদি এবং রুকবান ঘাঁটিসহ ফিলিস্তিনের ভুলন নৌ কেন্দ্রে হামলা চালিয়েছে।’

তাদের দাবি, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘জায়নবাদী ইসরায়েলিদের চালানো হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে’।

গোষ্ঠীটি আরও জানিয়েছে, ‘শত্রুদের দুর্গ’ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে তারা।

এই হামলার জন্য ইরানপন্থি গোষ্ঠীকে দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জর্ডানের কর্মকর্তারা বলছিলেন, এই হামলার ঘটনাটি জর্ডানের মাটিতে ঘটেনি। এটি আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে সিরিয়ার একটি সীমান্ত এলাকায় ঘটেছিল।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page