September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জাপার নতুন চেয়ারম্যান ও মহাসচিব নিযুক্তের বিষয়ে সিইসিকে অবহিত করলেন রওশনপন্থিরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতীয় পার্টির নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও অর্ন্তবর্তীকালীন মহাসচিব নিয়োগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে দলটির একাংশ।

সোমবার দুপুরে নবনিযুক্ত দলের মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভরায়ের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনের একান্ত সচিবের কাছে এই চিঠি হস্তান্তর করেন।

চিঠিতে বলা হয়েছে, ২৮ জানুয়ারি জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা এবং একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের গুলশানস্থ বাসভবনে জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীদের এক জরুরি বর্ধিত সভায়, সর্ব সম্মতিক্রমে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এই সভায় তুমুল হর্ষধ্বনি ও করতালির মধ্যে উপস্থিত সকল নেতৃবৃন্দের ঐকান্তিক দাবির প্রেক্ষিতে জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা বেগম রওশন এরশাদ জাতীয় পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন, এবং পার্টি চেয়ারম্যান তার ক্ষমতা বলে কাজী মো. মামুনূর রশিদকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য (পরবর্তী সম্মেলন না হওয়া অবধি) জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ করেছেন।

বর্তমানে নিবন্ধন নং-১২ জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এবং মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ জাতীয় পার্টির দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

দ্রুত সময়ের মধ্যে জাতীয় সম্মেলন আহ্বান করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা ও নতুনবাংলা ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক হাফিজ, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনূর রশীদ, ঢাকা মহানগর উত্তর জাপার সাধারণ সম্পাদক ও পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, জাপা নেতা খোরশেদ আলম খশু, পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম শাহজাদা, জাপা নেতা এসএম হাসেম, এমএ রহিম খান, শেখ রুনা, সেরাজুল আরেফিন মাসুম ও জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব আবু সাঈদ লিয়ন উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page