September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাঁচ বছর বিএনপি অফিস কালো কাপড়ে ঢেকে রাখা উচিত : ওবায়দুর কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক আচরণ করলে রাজপথের জবাব রাজপথেই দেবে আওয়ামী লীগ। সংসদ শুরুর দিনে যারা কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছে, নেতৃত্বের ব্যর্থতার জন্য তাদের দলীয় অফিস আগামী ৫ বছর কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত। তাদের নেতাদের বাড়িঘরও কালো কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেজন্য তাদের পস্তাতে হবে। বিদেশিদের কাছে ধর্না দিয়ে এ সরকারকে উৎখাত করা যাবে না। ‘নির্বাচন হয়ে গেছে, ধৈর্য ধরেছি। আক্রান্ত হয়েও আক্রমণ করিনি। কোনো অপশক্তিকে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

আওয়ামী লীগ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের বিরুদ্ধে নয় উল্লেখ করে তিনি আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই। এই শহরে অনেক সমাবেশ হয়েছে, আমরা সংঘাতে যাইনি। ২৮ অক্টোবর বিএনপি পুলিশকে উস্কে দিয়ে সংঘাতে জড়িয়েছে। অপকর্ম করে সেদিন নয়া পল্টন থেকে তারা পালিয়ে যায়। অথচ তারা বলেছিল, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page