August 18, 2026, 4:33 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না : হাইকোর্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গি ছাড়া কাউকে ডান্ডাবেড়ি পরানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
এ সংক্রান্ত রিটের শুনানিতে আজ আদালত বলেন, আমরা শুধু রুল দিতে চাই না। এক্ষেত্রে একটা নীতিমালা করে দেব, মানুষকে রক্ষা করতে হবে।
আদালতে আজ রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল সম্প্রতি ডান্ডাবেড়ি পরানোর একাধিক সংবাদ আদালতে উপস্থাপন করেন। তবে রিটকারি পক্ষের আইনজীবী আপাতত একটা আদেশ চাইলে হাইকোর্ট বাবার জানাজায় এক ছাত্রনেতা’র ডান্ডাবেড়ি পরানোর বৈধতা প্রশ্নে রুল জারি করেন। সেই সাথে ২০২২ সালে জারি করা পরিপত্র অনুযায়ী শীর্ষ সন্ত্রাসী, দুর্ধর্ষ জঙ্গীদের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর বিষয়টি মেনে চলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ শুনানিতে ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
রিটের ব্যারিস্টার কায়সার কামাল আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, দুর্ধর্ষ প্রকৃতির বন্দিদের আদালতে হাজিরা বা অন্যত্র আনা-নেয়ার ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানো যাবে। এর বাইরে কোনো বন্দি বা আসামিকে ডান্ডাবেড়ি পরানো যাবে না। আদালত বলেছেন, ডান্ডাবেড়ি নিয়ে গাইড লাইন দেয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page