April 30, 2026, 7:40 am
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০ ভাগ ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

বিএনপির অভিযোগ অসত্য ও বিভ্রান্তিকর : রুশ রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে বিএনপির অভিযোগকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি। আজ বুধবার দুপুরে সেগুনবাগিচায় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত শেষে বেরিয়ে যাওয়ার মুহুর্তে গণমাধ্যমকে তিনি বলেন, বাংলাদেশের জনগণের ভোটেই আওয়ামী লীগ নির্বাচনে জয় পেয়েছে।

গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের নয়, এটি ভারত, চীন ও রাশিয়ার সরকার। তাই বিএনপি এই সরকার মানে না।

এ প্রসঙ্গে আলেকজান্ডার মন্টিটস্কি বলেন, নির্বাচন বা বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়েই হস্তক্ষেপ বা নাক গলায়নি রাশিয়া।

ড. হাছান মাহমুদের সঙ্গে আলোচনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যে টাকা-রুবলের বিনিময় নিয়ে বাংলাদেশ ও রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে। বাণিজ্য সহজীকরণে বাংলাদেশের সঙ্গে যেকোনো সময় চুক্তি হতে পারে।

বাংলাদেশ বা পৃথিবীর কোথাও মার্কিন নিষেধাজ্ঞাকে রাশিয়া স্বীকৃতি দেয় না- এমনটা জানিয়ে মস্কোর দূত বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ ভোগান্তিতে পড়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page