November 28, 2026, 2:07 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী দেবে আওয়ামী লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে আওয়ামী লীগ তাদের ১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করে ও স্বতন্ত্রদের সমর্থন সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছে। এতে করে ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ৪৮টি পেতে যাচ্ছে আওয়ামী লীগ।

আজ বুধবার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত জোটবদ্ধ হওয়া সংক্রান্ত এ চিঠি ইসি সচিবের কাছে জমা দিয়েছেন প্রতিনিধি দল।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে প্রতিনিধি দলটি ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে তা হস্তান্তর করেন।
চিঠি হস্তান্তর শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ‘দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে আমরা কাদের সঙ্গে জোটবদ্ধ হয়েছি, সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্র নিয়ে এসেছি।’
প্রতিনিধি দলের প্রধান আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসনের বিষয়ে সিদ্ধান্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে ছেড়ে দিয়েছেন। সেই হিসেবে আওয়ামী লীগ তাদের ও স্বতন্ত্র মিলে ৫০ আসনের মধ্য ৪৮ আসনে প্রার্থী দিবে। সেই সমর্থনসূচক আলাদা আলাদা চিঠি তাদের স্বাক্ষরসহ আওয়ামী লীগের মাধ্যমে সন্নিবেশিত করে ইসি সচিবের কাছে জমা দিয়েছি। কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে’।
আওয়ামী লীগ ৩৮টি আসন বরাদ্দ পেতো। স্বতন্ত্রদের ১০টি আসন নিয়ে এখন আওয়ামী লীগের জন্য বরাদ্দ থাকছে ৪৮টি। বাকি দুটি থাকছে জাতীয় পার্টির।
আওয়ামী লীগ প্রতিনিধি দলে উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page