August 14, 2026, 8:27 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ক্যাপিটল হিল মামলার বিচার থেকে দায়মুক্তি পাবেন না ট্রাম্প : মার্কিন আপিল আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল আপিল আদালত বলেছে, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকাকালে সংঘটিত ফৌজদারি অপরাধ থেকে দায়মুক্তি পাবেন না সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছিল, তিনি যেহেতু ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিল দাঙ্গার সময় প্রেসিডেন্ট ছিলেন, ফলে ওই ঘটনায় তার বিরুদ্ধে যে বিচার চলছে তা থেকে তিনি দায়মুক্তি পাবেন। তার এ আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

ক্যাপিটল হিলে ট্রাম্পের অনুসারীদের হামলার এই মামলা অন্য এক ফেডারেল আদালত অনির্দিষ্টকালের জন্য আগেই স্থগিত করেছে। ফলে ৪ঠা মার্চ ওয়াশিংটন ডিসিতে এই মামলার যে বিচারকাজ হওয়ার কথা ছিল, সেই তারিখ আপাতত ফেডারেল কোর্টের ক্যালেন্ডার থেকে মুছে ফেলা হয়েছে। তবে ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতেই হবে, কিন্তু কবে তা শুরু হবে তা নিশ্চিত নয়।

বিচারক প্যানেলে যে তিন বিচারক ছিলেন তাদের দুজন প্রেসিডেন্ট জো বাইডেনের সময় নিয়োগ পেয়েছেন। বাকি একজন সাবেক প্রেসিডেন্ট বুশের আমলে নিয়োগ পাওয়া। ট্রাম্পের আবেদন খারিজ করার রায়ে বলা হয়েছে- “ফৌজদারি মামলার বিধান অনুসারে প্রেসিডেন্ট ট্রাম্প এখন নাগরিক ট্রাম্প হয়ে গেছেন এবং অন্য যেকোনো অপরাধী আসামির মতই তিনি সমস্ত সুরক্ষা পাবেন।”

সাবেক ফেডারেল প্রসিকিউটর নিয়ামা রাহমানির মতে, বিচারকাজ নভেম্বরের নির্বাচনের পর পর্যন্ত বিলম্ব করতে পারলে তা ট্রাম্পের স্বার্থে যাবে। যদি এ সময়ের মধ্যে ট্রাম্প হোয়াইট হাউসের জন্য নির্বাচিত হন, তাহলে ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টকে আর বিচার করা যাবে না।

২০২১ সালের ৬ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলা চালায় এবং ওই ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়। ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে যাতে কংগ্রেস অনুমোদন দিতে না পারে সেজন্য ট্রাম্পের উসকানিতে উগ্র এসব সমর্থক ক্যাপিটল হিলে হামলা চালায়। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যান ট্রাম্প কিন্তু সেই ফলাফল মেনে নিতে চাননি তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page