August 14, 2026, 8:40 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ভারতে মুখ্যমন্ত্রী মমতাকে দেখে চোর-চোর বলে স্লোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাজেট অধিবেশন শেষে বিধানসভা থেকে বের হয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তাকে দেখেই ‌‘চোর চোর’ বলে স্লোগান দিয়েছেন বিজেপি সংসদ সদস্য শুভেন্দুসহ দলের অন্য এমপিরাও।

গতকাল বৃহস্পতিবার বাজেট পেশের পর সাংবাদিক সম্মেলন করেন মমতা। এরপর সন্ধ্যায় যখন বিধানসভা থেকে বেরোচ্ছিলেন তখনই এ ঘটনা ঘটে।

যে পথ দিয়ে মুখ্যমন্ত্রীর বেরোনোর কথা ছিল, সেই পথের দুই দিকে ব্যারিকেড করে দেয় পুলিশ। পাশেই রাখা ছিল বিজেপির অগ্নিমিত্রা পালের গাড়িটি। গাড়িটি বের করতে পারছিলেন না তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিরোধী দলনেতা। সঙ্গে বিজেপির অন্য এমপিরাও ছিলেন।
‘কে আটকে ছিলেন গাড়ি’ এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু। বিধানসভা কর্তব্যরত পুলিশকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আমরা সবাই সমান। আপনারা আমাদের মনোনীত করেননি। আমরা জনগণের দ্বারা নির্বাচিত। অগ্নিমিত্রা পালের গাড়ি আটকেছেন। কে হরিদাস পালকে এখানে নিয়ে পার করাবেন আপনারা? আর ঠিক তখনই বিধানসভা থেকে বেরোচ্ছিলেন মুখ্যমন্ত্রী। তাকে দেখে ‘মুখ্যমন্ত্রী জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা গেল তৃণমূল সমর্থিত বিধানসভার কর্মী ইউনিয়নের সদস্যদের।

এ সময় চুপ করে থাকেননি বিজেপির সংসদ সদস্যরাও। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন শুভেন্দুসহ বাকি এমপিরা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page