September 30, 2026, 12:55 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জনগণ তাদের রায় দিয়েছে : ইমরান খান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বৃহস্পতিবার অনুষ্ঠিত পাকিস্তান সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে আজ (৯ ফেব্রুয়ারি)। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের বিজয় দাবি করে বলেছেন, জনগণ বিপুল সংখ্যক ভোট দিয়ে তার দলকে নির্বাচিত করে তাদের রায় দিয়েছে।
জেলবন্দি পাকিস্তানি এই নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ তার বিজয়ের ব্যাপারে আস্থা প্রকাশ করে জনগণের রায় রক্ষা করার জন্য ‘ফরম ৪৫’ রক্ষা করার আহ্বান জানিয়েছেন। ‘ফরম ৪৫’ হলো পাকিস্তানের নির্বাচন কমিশন কর্তৃক গণনার বিবৃতির প্রমাণ।

তিনি বলেন, “যার সময় এসেছে তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। জনগণের স্বপ্ন ক্ষুণ্ন করার জন্য প্রতিটি সম্ভাব্য পদ্ধতি অবলম্বন করা সত্ত্বেও, আমাদের জনগণ আজ ভোটের মাধ্যমে কথা বলেছে।”

ইমরান খান চলমান ভোট গণনার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বেসরকারী হিসাবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১২৫টি আসনে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৪৪টি আসনে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ২৮টি আসনে, এমকিউএম ৯ আসনে এবং জেইউআই ৪ আসনে জয়ী হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page