September 30, 2026, 12:56 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

উস্কানি দেওয়া হলে আগে পদক্ষেপ নিন পরে রির্পোট করুন : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার হুমকি বৃদ্ধির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল শনিবার তার দেশের মেরিন সেনাদের বলেছেন, উস্কানি দেওয়া হলে ‘প্রথমে পদক্ষেপ নিন, পরে রির্পোট করুন’। খবর এএফপি’র।

পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এ বছর দক্ষিণ কোরিয়াকে তাদের দেশের ‘প্রধান শত্রু’ হিসেবে ঘোষণা করে পুন:একত্রীকরণ এবং প্রচারের কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা বন্ধ করে দিয়েছে এবং আঞ্চলিক আইন লঙ্ঘন করে ০.০০১ মিলিমিটার ভূখন্ডও দখল করা হলে পিয়ংইয়ং যুদ্ধের হুমকি দিয়েছে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শুক্রবার আবারো বলেছেন, আক্রান্ত হলে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়াকে ‘ধ্বংস করতে’ কোন দ্বিধা করবে না।
তিনি সিউলকে উত্তর কোরিয়ার ‘সবচেয়ে বিপজ্জনক, এক নম্বর শত্রু রাষ্ট্র এবং চিরশত্রু’ বলে অভিহিত করেন।
২০২২ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষিণ কোরিয়ার চৌকস নেতা ইউন উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যৌথ সামরিক মহড়াসহ যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে।
তার দপ্তর জানায়, ইউন রিপাবলিক অফ কোরিয়া মেরিন কর্পস শাখার সামনের সারি পরিদর্শনের সময় বলেন, ‘যদি শত্রুরা আমাদের উস্কানি দেয়, তাহলে আপনারা ‘আগে পদক্ষেপ নিন, পরে রিপোর্ট করুন’ নীতিটি মেনে চলুন এবং শত্রুর ইচ্ছাকে একেবারে ভেঙ্গে দিতে কোন দ্বিধা না করেই চূড়ান্ত এবং অপ্রতিরোধ্যভাবে জবাব দিন।’
ইউন গত মাসেও এবং ডিসেম্বরে সম্মুখসারির এক সেনা ইউনিট পরিদর্শনকালে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page