October 6, 2026, 12:02 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীরকে হাইকোর্টে তলব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যৌতুক আইনের একটি মামলা স্থগিত থাকার পরও আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেয়ার ঘটনার ব্যাখ্যা দিতে মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনকে তলব করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। আগামী ১০ মার্চ তাকে সশরীরে হাজির হয়ে বিষয়টি ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের জানান ডেপুটি এটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনির। তিনি বলেন, যৌতুক আইনের ৩ ধারার একটি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছিলেন। মামলার কার্যক্রম স্থগিত থাকার পরও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন আসামিকে ১৫ ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ দেন। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে আসামি। আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মাদারীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনকে তলব করে আদেশ দেয়।



Our Like Page