August 19, 2026, 9:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনিদের যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই : জাতিসংঘ মহাসচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে বসবাসরত ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে নেয়ার কাজে জাতিসংঘ কোন পক্ষ নেবে না।
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র সোমবার এ কথা জানিয়ে বলেছেন, গাজায় তাদের যাওয়ার মতো নিরাপদ কোন জায়গা নেই।
ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফায় অভিযানের জন্যে প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ দেয়ার পর মুখপাত্র এ কথা বলেছেন।
জাতিসংঘ বলছে, বর্তমানে রাফায় প্রায় ১৪ লাখ ফিলিস্তিনী অন্যান্য এলাকা থেকে এসে আশ্রয় নিয়েছে।
নেতানিয়াহু এক সাক্ষাতকারে রাফা থেকে ফিলিস্তিনীদের নিরাপদে সরিয়ে নেয়ার সুযোগ দেয়ার কথা বলেছেন। কিন্তু তারা কোথায় যাবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি।
রাফা থেকে ফিলিস্তিনীদের সরিয়ে নেয়ার কাজে জাতিসংঘ অংশ নেবে কিনা এ প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেছেন, বিশ^সংস্থা এ কাজে কোন পক্ষ নেবে না।
তবে তারা চান, যা কিছু  করার তা আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই করা হবে।
উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page