November 28, 2026, 3:35 pm
শিরোনামঃ
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

টেলিটকের কাছে পাওনা টাকা আদায়ে বিটিআরসি’কে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর নির্দেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তরঙ্গ বরাদ্দ বাবদ টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)’র পাওনা রয়েছে ৫ হাজার ৩শ’ কোটি টাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই পাওনা আদায়ের জন্য বিটিআরসি’কে নির্দেশ দিয়েছেন ।

তিনি আজ বুধবার বিটিআরসি’তে আয়োজিত ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে বিটিআরসি’র প্রস্তুতি বিষয়ক এক পর্যালোচনা বৈঠকে এ নির্দেশ প্রদান করেন। এই বৈঠকে, টেলিটকের কাছে তরঙ্গ বরাদ্দ বাবদ বিটিআরসি’র বকেয়া পাওনা সম্পর্কে অবহিত করা হলে প্রতিমন্ত্রী এই নির্দেশনা দেন।
এ সময় পলক, টেলিটককে মানুষের আশা-আকাক্সক্ষার উপযোগী করে গড়ে তুলতে এ সংস্থার নেটওয়ার্ক সম্প্রসারণে বাংলালিংক ও রবির সাথে একটিভ শেয়ার কার্যকর করারও নির্দেশনা প্রদান করেন। এতে বিরাট অংকের টাকা বিনিয়োগ ছাড়াই টেলিটক গ্রাহকরা রবি ও বাংলালিংকের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ পাবেন।
বিটিআরসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন আহমেদ, কমিশনার ও মহাপরিচালকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে, স্মার্ট উপস্থাপনার মাধ্যমে বিটিআরসি’র বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page