October 4, 2026, 4:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সরকারি সফরে ইতালি গেলেন বিমান বাহিনী প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান তিন সফরসঙ্গীসহ সরকারি সফরে ইতালি গেছেন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) তিনি ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ’ এর আমন্ত্রণে ১৯-২২ ফেব্রুয়ারি ইতালি সফর করবেন। সফরকালে তিনি রোমে অবস্থিত ‘লিওনার্দো সদর দপ্তরসহ, ইলেকট্রনিক্স ডিভিশন, ইউএভি প্রোডাকশন ফ্যাসিলিটিজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান ‘লিওনার্দো এস.পি.এ’ এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনী প্রধান সফর শেষে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।



Our Like Page