August 14, 2026, 10:33 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

তারেক রহমান বিএনপিকে ধ্বংস করছে : পাট মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি নেতা পলাতক দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আজ রোববার দুপুরে মোহাম্মদপুরস্থ শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীণবরণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে, আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে।
তিনি বলেন, বিএনপি দলটাকে ধ্বংস করছে লন্ডনে বসে দন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান। বিএনপি নেতাদের বলতে চাই- আপনারা আসল তথ্য বের করুন, আসল রহস্য বের করুন। জনসমক্ষে বলুন আর না বলুন। দলের অভ্যন্তরীণ সভায় আপনারা এ বিষগুলো আলোচনা করুন। নয়তবা তারেক রহমান এ দলটিকে নিশ্চহ্ন করে দিবে। বিএনপি কেন, কোনো রাজনৈতিক দলকে নিশ্চহ্ন করার মাথাব্যাথা আওয়ামী লীগের নেই।
বিএনপি নেতা ড. মঈন খানের দেওয়া এক বক্তব্যের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চায়। বিএনপির ব্যর্থতা আড়াল করতে চায়। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হন, তবে তাদের ধ্বংস অনিবার্য।
সরকার বিরোধীদের সুস্থ্য ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে নানক বলেন, আমরা চাই- দেশে একটি শক্তিশালী বিরোধীদল। সেই ক্ষেত্রে যারা শান্তি-শৃঙ্খলায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে- এ ধরনের শক্তিশালী বিরোধী দলকে আমরা অভিনন্দন জানাই।
নবীণবরণ অনুষ্ঠানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান ও শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি অধ্যক্ষ এম.এ. সত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page