September 29, 2026, 9:49 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সব প্রার্থীর সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সবগুলোই বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং অফিসার ও ইসির যুগ্মসচিব মো. মনিরুজ্জামান তালুকদার এ ঘোষণা দেন।

মনিরুজ্জামান তালুকদার বলেন, জাতীয় পার্টি থেকে দুটি এবং আওয়ামী লীগ ও তাদের শরিকদের ৪৮টিসহ মোট ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মোট ৫০টি মনোনয়নপত্র পেয়েছি। সবগুলো বাছাই করেছি। ৫০টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করছি। সবগুলো মনোনয়নপত্র বৈধ পেয়েছি। কোনো মনোনয়নপত্রের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সুতরাং সকল প্রার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করছি, বলেন তিনি।

ইসির যুগ্মসচিব মনিরুজ্জামান বলেন, যেহেতু প্রতিদ্বন্দ্বী নেই, সেজন্য বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার জন্য কার্যক্রম গ্রহণ করব।

সংসদে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ এমপির হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ আনুপাতিক হারে পেয়েছে ৩৮টি সংরক্ষিত আসন।। আর ৬২ স্বতন্ত্র এমপির সঙ্গে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দিয়েছে। সে হিসাবে আওয়ামী লীগ এবার পাচ্ছে ৪৮টি সংরক্ষিত আসন। বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।

আজকের বাংলা তারিখ



Our Like Page