August 15, 2026, 3:55 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার সকাল ১১টায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর দপ্তরে রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদ্যসের প্রতিনিধি দলের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পানিসম্পদ সচিব নাজমুল আহসান এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে পানি সম্পদ খাতসহ স্মার্ট অবকাঠামো খাতের উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশের চলমান উন্নয়ন, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে ২০০৫ সালে পানি সম্পদের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।সমঝোতা স্মারক হওয়ার পর থেকে উভয় দেশ বন্যা নিয়ন্ত্রণ ও দুর্যোগ হ্রাস এবং সক্ষমতা বৃদ্ধিতে একাধিক বাস্তবসম্মত সহযোগিতা করেছে।

বাংলাদেশ ও চীন বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যেকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। পানিসম্পদ খাতসহ বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান। ভবিষ্যতে এসব সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধও জানান। সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে দেশের বিভিন্ন খাতে চীন আরও বেশি বিনিয়োগে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়ান বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের উন্নয়ন অংশীদারিত্ব দিন দিন শক্তিশালী হচ্ছে। ভবিষ্যতে এ উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে। পানিসম্পদ ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে চীনের পানিসম্পদ মন্ত্রণালয় ২০২৪ সালের মার্চের শুরুতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশে একটি ডিজি পর্যায়ের প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনার কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page