August 15, 2026, 4:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় যুক্তরাষ্ট্র : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুক্তরাষ্ট্র চায় আমাদের সঙ্গে ‘নিউ চ্যাপ্টার রিলেশনশিপ’ করতে। আমরাও চাই তাদের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে। যুক্তরাষ্ট্রের মাধ্যমে অনেক প্রজেক্ট ইতিমধ্যে আমাদের দেশে নেওয়া আছে, সেটি কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করেছি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দেশের গণতন্ত্রিক পরিস্থিতি ও মানবাধিকারের বিষয়ে সুশীল সমাজের সঙ্গে আলোচনা করেছে মার্কিন প্রতিনিধিদল। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। মানবাধিকার ইস্যুতেও কোনো আলোচনা হয়নি।

আকসা ও জিসোমিয়া চুক্তি প্রসঙ্গে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আমরা কোনো নির্দিষ্ট চুক্তি নিয়ে আলোচনা করিনি। তবে জিসোমিয়া চুক্তি নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, মিয়ানমার অভ্যন্তরে আরাকান আর্মির সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সংঘাতের ফলে বাংলাদেশের জন্য যে নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে, সে বিষয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্র এ বিষয়ে কী বলছে- জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাওয়াটাই একমাত্র সমাধান। এ নিয়ে তারা একমত।

নিরাপত্তা নিয়ে যে ঝুঁকি তৈরি হয়েছে, তা নিরসনে কোনো আলোচনা হয়েছে কিনা- জবাবে মন্ত্রী বলেন, নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, আমরা এইটুকু আলোচনা করেছি।

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে- সে বিষয়ে জানতে চাইলে ড. হাছান বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয় নিয়ে সেভাবে আলোচনা হয়নি। এছাড়া শ্রমিক অধিকার নিয়েও আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page