July 31, 2026, 1:09 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

দেশের অগ্রগতির জন্য শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান করুন : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, দেশে সঠিক প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে শক্তিশালী এবং প্রাণবন্ত নির্বাচন হচ্ছে অন্যতম স্তম্ভ। দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির দিকে নেয়ার জন্য তিনি শক্তিশালী ও প্রাণবন্ত নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

দেশে যারা প্রথমবারের মতো ভোটার হয়েছেন তাদের একদল প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় আজ (বুধবার) তিনি এসব কথা বলেন। আগামী ২ মার্চ শুক্রবার ইরানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। একই সাথে ষষ্ঠ বিশেষজ্ঞ পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

সর্বোচ্চ নেতা বলেন, “নির্বাচনে ভোট দিয়ে আমরা বিশ্বকে দেখাতে পারি যে, পুরো জাতি দেশের গুরুত্বপূর্ণ এবং বিশেষ দৃশ্যে উপস্থিত রয়েছে, আমরা দেশকে রক্ষা করেছি এবং এগিয়ে নিয়েছি।”

২৯০টি আসনে নির্বাচনের জন্য এবার ১৫, হাজার ২০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন পেয়েছেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর দেশে এবারই সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে প্রার্থীদের মধ্যে ১,৭১৩ জন নারী রয়েছেন। ২০২০ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮১৯।

সংসদ নির্বাচনের পাশাপাশি ৮৮ আসন বিশিষ্ট বিশেষজ্ঞ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১৪৪ জন আলেম প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা সর্বোচ্চ নেতার উপদেষ্টা হিসেবে কাজ করে থাকেন। আট বছরের জন্য বিশেষজ্ঞ পরিষদ নির্বাচিত হয়।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page