April 29, 2026, 11:50 pm
শিরোনামঃ
ঢাকাকে গ্রিন সিটি করতে ৫ বছরে ৫ লাখ বৃক্ষরোপণ করা হবে : প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার : শিক্ষা মন্ত্রী ২৮ বছরে পরিশোধ করবে বাংলাদেশ রূপপুর প্রকল্পের ৯০ ভাগ ঋণ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম পাবনায় পুকুর ইজারা নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত ময়মনসিংহে ধানক্ষেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার ইরানের পরমাণু নিয়ে আমার চেয়েও বেশি উদ্বিগ্ন রাজা চার্লস : ট্রাম্প জ্বালানি সংকট মোকাবিলায় নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
এইমাত্রপাওয়াঃ

ইরানের আইআরজিসি ও ইয়েমেনের আনসারুল্লাহ সদস্যদের ওপর ইঙ্গো-মার্কিন নিষেধাজ্ঞা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আমেরিকা এবং ব্রিটেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের কয়েকজন সদস্যের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

লোহিত সাগর দিয়ে ইহুদিবাদী ইসরাইলের জাহাজ চলাচলে বাধা সৃষ্টি এবং পরবর্তীতে আমেরিকা ও ব্রিটেনের সাথে ইয়েমেনের সামরিক সংঘাতের প্রেক্ষাপটে সৃষ্ট উত্তেজনার অজুহাত ধরে আমেরিকা ও ব্রিটেন এই নিষেধাজ্ঞা আরোপ করল।

গতকাল মার্কিন অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজা ফাল্লাহযাদে এবং ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের অন্যতম নেতা ইব্রাহিম আল-নাশিরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া, মার্কিন অর্থ বিভাগ ক্যাপ টিস শিপিং কোম্পানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমেরিকা দাবি করছে, এই শিপিং কোম্পানি কুদস ফোর্স এবং ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে রসদ সরবরাহ করে থাকে।

এদিকে, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফাল্লাহযাদে এবং কুদস ফোর্সের তিনটি ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া, ইয়েমেনের নিরাপত্তা বাহিনীর কমান্ডার আলী হোসেন বদরুদ্দিন আল-হুথি এবং ইয়েমেনের জাহাজ পরিচালনাকারী সংস্থার প্রধান সাঈদ আল-জামালের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইসরাইলি জাহাজ কিংবা ইসরাইল অভিমুখী জাহাজে ইয়েমেনের সেনারা যে হামলা চালিয়েছে তার দায়-দায়িত্ব ইরানকে নিতে হবে। তবে ইরান সবসময় বলে আসছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকটে প্রত্যেক সংগঠন কিংবা দেশ স্বাধীনভাবেই সিদ্ধান্ত নিচ্ছে; তারা কেউ ইরান থেকে নির্দেশ নিয়ে কোনো কাজ করছে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page