August 15, 2026, 12:26 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

কেন্দ্রীয় সরকার সব নিয়ম ভেঙে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চাপিয়ে দিতে চাচ্ছে : মমতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ভারতের কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধর্মের ব্যক্তিগত নিয়ম ভেঙে দিয়ে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ চাপিয়ে দিতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আজ (বুধবার) বাঁকুড়ায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিসেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মমতা আজ বিজেপিকে টার্গেট করে বলেন, আদিবাসীদের ধর্মের একটা কোড আছে। তারা তাদের নিয়মে বিয়ে করেন। হিন্দুদের নিয়ম আছে, মুসলিমের নিয়ম আছে, তপসিলিদের একটা নিয়ম আছে। কিন্তু সব নিয়ম ভেঙে দিয়ে ইউনিফর্ম সিভিল কোড (অভিন্ন দেওয়ানি বিধি) করার কথা বলছে। অর্থাৎ, দিল্লি যা চাপিয়ে দেবে তাই করতে হবে। বলছে, ডিম খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না,

মাছ খাওয়া  যাবে না! তাহলে কী খাওয়া যাবে? মেয়েরা কোন জামাকাপড় পরে স্কুলে যাবে, কে কোন পোশাক পরবে সেটাও তারা ঠিক করে দেবে!
কেন্দ্রীয় সরকার কৃষকদের উপর অত্যাচার করছে, গ্যাসের দাম বৃদ্ধি করেছে, কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে মমতা এসব ইস্যুতে সোচ্চার হন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজ প্রকল্পে টাকা দিচ্ছে না। ৫৯ লাখ লোককে কাজ করিয়ে তাদের পয়সা দেয়নি। তারা গরীব মানুষ। তাদের বঞ্চিত করেছে। আদিবাসীদের বঞ্চিত করেছে, তপসিলিদের করেছে, দলিতদের বঞ্চিত করেছে, সংখ্যালঘুদের বঞ্চিত করেছে।’

তিনি বলেন, বিগত নির্বাচনে বাঁকুড়া ও বিষ্ণুপুর থেকে বিজেপি প্রার্থী জয়ী হলেও পরবর্তীতে তাদের আর এলাকায় দেখা যায়নি। কাউকে কোনো সাহায্য করতে দেখা যায়নি। এবারের নির্বাচনে ফের তারা আসলে তাদের উচিত শিক্ষা দেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায়- নির্বাচনের সময় আবার তারা গ্যাস বেলুন ফোলাবে। এবার সেই গ্যাস বেলুন ফুটো করে দিতে হবে। আমরা ভিক্ষে চাই না, মানুষের অধিকার চাই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page