November 28, 2026, 2:51 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

কংগ্রেস ক্ষমতায় এলে ৩০ লাখ চাকরি দেওয়া হবে : রাহুল গান্ধী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দল কংগ্রেস দেশবাসীকে বড় প্রতিশ্রুতি দিয়েছে। এতে কর্মসংস্থান, মূল্যস্ফীতি থেকে মুক্তি এবং সামাজিক ন্যায়বিচারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ঘোষণা করেন, তাদের দল কেন্দ্রীয় সরকার গঠন করলে যুবকদের ৩০ লাখ সরকারি চাকরি দেবে। এতে ‘সাচার কমিটি’র সুপারিশ বাস্তবায়নের কথাও বলা হয়েছে। রাহুল গান্ধী তার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র অংশ হিসেবে রাজস্থানের বাঁশোয়াড়ায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।

যুব, দরিদ্র এবং অন্যান্য শ্রেণির জন্য দলের প্রস্তাবিত পদক্ষেপের কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস দল যুবকদের জন্য কী করতে চলেছে? প্রথম ধাপ, আমরা গণনা করেছি- ভারতে ৩০ লাখ সরকারি পদ খালি রয়েছে। মোদীজি সেগুলো পূরণ করেন না। বিজেপি সেগুলি পূরণ করে না। সরকারে আসার পর প্রথমেই আমরা এই ৩০ লাখ সরকারি চাকরি দেবো।

রাহুল গান্ধী আরও বলেন, কংগ্রেস দলের ইশতেহারে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি বলেন, জল, জঙ্গলের জন্য আদিবাসীদের লড়াই, আমাদের লড়াই। আমরা আপনাদেরর পাশে আছি। ভারতে আজ, দলিত, উপজাতি, ওবিসি এবং সংখ্যালঘুরা জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। কিন্তু আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাজেটের দিকে তাকাই, এ সব মানুষের কোনও অংশগ্রহণ নেই।

অন্যদিকে, কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ২০২৪ সালে কংগ্রেস সরকার গঠিত হওয়ার সাথে সাথেই দেশের যুবকদের নিয়োগের নিশ্চয়তা দিয়ে একটি নতুন কর্মসংস্থান বিপ্লব শুরু হবে। কংগ্রেসের এই গ্যারান্টি দেশের যুবকদের জন্য, যার মধ্যে প্রথমে আমরা সমস্ত যুবকদের নিয়োগের নিশ্চয়তা দিচ্ছি, যাতে কেন্দ্রীয় সরকারের প্রায় ৩০ লাখ শূন্যপদ পূরণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page