October 8, 2026, 1:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও বঙ্গবন্ধু পরিবারের জৈষ্ঠ্য সদস্য শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরী, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুন্সি আতিয়ার রহমান, শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী,  প্রফেসর মো. মনোয়ার হোসেন, উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের অধ্যক্ষ আকরামুজ্জামান। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট পদক, মেডেল, ট্যাব  ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।



Our Like Page