August 15, 2026, 1:16 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশের সাথে সংশ্লিষ্ট এসবি কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার রাজধানীর সরকারি বাসভবন গণভবনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত গোয়েন্দা শাখার গোপন নথি’ প্রকাশের সাথে সংশ্লিষ্ট স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী এই প্রকাশনায় তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার স্বীকৃতি দিতে তাদের সাথে সাক্ষাতের এই ব্যবস্থা করেছেন।’ এ কাজে এসবির ২২ জন সদস্য সংশ্লিষ্ট ছিলেন এবং তাদের মধ্যে ২০ জন সাক্ষাতে উপস্থিত ছিলেন।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মাহবুব হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সমন্বয়ক ও কিউরেটর ড. মো. নজরুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
এসব গোপন নথি হলো পাকিস্তান আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে গোয়েন্দা শাখার প্রতিবেদনের একটি সংগ্রহ। ১০ বছরেরও বেশি সময় আগে, এই বইগুলো প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে ২০২৪ সালে শেষ হয়। হাক্কানি পাবলিশার্স এই প্রকাশনার সমস্ত খন্ড প্রকাশ করেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page