October 4, 2026, 2:07 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে সাবেক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিলো প্রতিপক্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে আগুনে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের সেলিমাবাদ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই ইউপি সদস্য।

এ ছাড়া দেলোয়ার হোসেন খলিফার বাড়ির আগুন প্রতিবেশী জাকির খলিফার বাড়িতে ছড়িয়ে পড়ে। তবে তাদের বাড়ির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ক্ষতিগ্রস্ত সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিফা বলেন, সাবেক যুবলীগ নেতা গিয়াস হাওলাদার ও হানিফ শরীফের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের জেরে তারা আমার ছোট ভাই যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক খলিফার ওপর হামলা করে। এতে রাজ্জাক খলিফা, বাবুল খলিফা, বিপ্লব শেখ ও জাকারিয়া শেখ গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, হামলাকারীদের তাণ্ডবের সময় আমি বাড়িতে ছিলাম না। এ সুযোগে শনিবার রাত সাড়ে ৩টার দিকে গিয়াস হাওলাদার ও হানিফ শরীফরা আমার বাড়িতে আগুন দেয়। এতে আমার বসতঘর, ঘরের সামনে থাকা একটি ওষুধের দোকান ও একটি ইলেক্ট্রনিক পণ্যের দোকান পুড়ে গেছে। এতে আমার ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক খলিফা বলেন, গিয়াস হাওলাদার ও হানিফ শরীফ ২৫ জানুয়ারি আমাদের ওপর হামলা করে। তারা প্রভাবশালী হওয়ায় থানা পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে ১৩ দিন পরে আদালতের নির্দেশে ৭ ফেব্রুয়ারি গিয়াস হাওলাদারসহ ১০ জনকে আসামিকে করে মামলা দায়ের করি। এরপরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে এত বড় ক্ষতি হত না।

মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন গিয়াস হাওলাদার ও হানিফ শরিফ।



Our Like Page