July 31, 2026, 12:04 pm
শিরোনামঃ
চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন পর্যবেক্ষণে বুধবার রাশিয়া যাচ্ছেন সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী বুধবার (১৩ মার্চ) রাশিয়া সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ফেডারেল রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি।

ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

ইসি জানায়, রাশিয়া সফরে সিইসির সফরসঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। তারা ফিরবেন ১৯ মার্চ। সফরকালে ১৫-১৬ মার্চ ‘নির্বাচনি সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে অংশ নেবেন তারা। ১৭ মার্চ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সফরের সময় তাদের থাকা খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন প্লেন ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে।

বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে প্রথমে দুবাই, পরে সেখান থেকে এয়ারলাইন্সটির আরেকটি ফ্লাইটে রাশিয়া যাবেন তারা। এরপর ১৮ মার্চ একই এয়ারলাইন্সের একইপথে রওনা হয়ে ঢাকায় পৌঁছাবেন ১৯ মার্চ।

আজকের বাংলা তারিখ



Our Like Page