August 17, 2026, 2:39 pm
শিরোনামঃ
আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার রাঙ্গামাটিতে ছেলেকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা ; ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার গাজায় প্রতি রাতে ৩০-৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করা উচিত : ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার
এইমাত্রপাওয়াঃ

আপিলে স্থগিত হলো হাইকোর্টের আদেশ ; রমজানে খোলা থাকছে স্কুল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে দেয়া হাইকোর্ট আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষে আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ আজ এই আদেশ দেন। ফলে রমজানে স্কুল খোলা থাকবে।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ কে এম ফয়েজ।
গত রোববার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ পবিত্র রমজানের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করে। পাশাপাশি রুলও জারি করেন।
এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করে। চেম্বার কোর্ট বিচারপতি এম, ইনায়েতুর রহিম গতকাল আবেদনটি আজ মঙ্গলবার আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।
গত ৮ ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নি¤œমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page