March 18, 2026, 2:36 am
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি জাহাজ

বশির আল-মামুন, চট্টগ্রাম : ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। জাহাজটি কবির গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর শিপিংয়ের।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর জানতে পারেন গ্রুপটির কর্মকর্তারা।

এর সত্যতা নিশ্চিত করে এসআর শিপিংয়ের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, কবির গ্রুপের মালিকানাধীন জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে। জাহাজে মোট ২৩ জন নাবিক ছিল। তারা নিরাপদ আছেন।’

কবির গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি নৌপথে পণ্য পরিবহন করে। জাহাজটিতে ক্যাপ্টেন হিসেবে আছেন আবদুর রশিদ।

জানা গেছে, জাহাজটি লম্বায় ১৮৫ মিটার আর প্রস্থে ৩০ মিটার। নাবিকরা জানিয়েছেন, জলদস্যুরা তাদের কাছে খাবার, ডলার ও ডিজেল চায়। জাহাজে থাকা ডলার এরইমধ্যে জলদস্যুরা নিয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

এর আগে, ২০১০ সালে একই কোম্পানির মালিকানাধীন ‘জাহান মণি’ সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হয়। নিকেলবোঝাই ওই জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। পরে মুক্তিপণের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page