October 4, 2026, 5:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ভারত ও চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে ভারত ও চীন। রোববার (১৭ মার্চ) ঢাকায় ভারতের হাইকমিশন ও চীনের দূতাবাস পৃথক বার্তায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে।

ভারতীয় হাইকমিশনের বার্তায় বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে তার প্রতি জানাই আন্তরিক সম্মান ও গভীর শ্রদ্ধা। স্বাধীনতার একজন পথপ্রদর্শক হিসেবে যিনি বাংলাদেশের মানুষকে অদম্য চেতনা ও আপসহীন ইচ্ছাশক্তি নিয়ে তাদের অধিকার আদায়ে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন। তার জীবন ও কর্ম আমাদের অনুপ্রাণিত করে চলেছে। তার পরম্পরা আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করে ভারত-বাংলাদেশ মৈত্রীকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ভবিষ্যতের পথে পরিচালিত করে।

চীনের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে চীনের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের প্রতিটি প্রজন্ম এগিয়ে যাক বঙ্গবন্ধুর আদর্শ ও প্রেরণায়।



Our Like Page