September 29, 2026, 6:39 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর আদর্শ থেকে তরুণ প্রজন্ম দেশ গড়ার অনুপ্রেরণা পাবে : শিল্পমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ থেকে দেশ গড়ার অনুপ্রেরণা পেতে পারে। যারা বাংলাদেশকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে তাদের মাঝেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবেন জন্ম থেকে জন্মান্তরে।

শিল্পমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করার আহবান জানান।
গতকাল (১৭ মার্চ রোববার) দক্ষিণ কোরিয়া সফররত শিল্পমন্ত্রী বাংলাদেশ দূতাবাস,(সিউল) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এরআগে তিনি দূতাবাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
নুরুল মজিদ বলেন, বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত আদর করতেন, ভালোবাসতেন। শিশুদের সাথে গল্প করতেন, খেলা করতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুরাই আগামী দিনে দেশ গড়ার নেতৃত্ব দিবে। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা স্মরণীয় করে রাখতে ১৯৯৭ সালে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চকে ‘জাতীয় শিশু দিবস’ ঘোষণা করা হয়।
তিনি বলেন, বাংলার হাজার বছরের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজনই জন্মেছিলেন। যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না। এই জন্য ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
এই সময় দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিল্পমন্ত্রীর সফরসঙ্গী তার সহধর্মিনী নাদিরা মাহমুদ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সচিব এস এম আলম, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান এবং দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শিল্পমন্ত্রী গত ১৬ মার্চ দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশ্য যাত্রা করেন এবং আগামী ২৩ মার্চ তিনি দেশে ফিরবেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page