October 4, 2026, 6:11 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ট্রি অব পিস পুরস্কার পেলেন ড. ইউনূস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত হলেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউনূস সেন্টার। একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ড. ইউনূসের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
গত ১৪ থেকে ১৬ মার্চ আজারবাইজানের বাকুতে একাদশ বিশ্ব বাকু ফোরাম অনুষ্ঠিত হয়। যার মূল বিষয়বস্তু ছিল ‘ফিক্সিং দ্য ফ্যাকচার্ড ওয়ার্ল্ড’। নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের আয়োজনে এ সম্মেলন হয়। এতে অংশ নেন বিশ্বের খ্যাতনামা রাজনৈতিক, বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার বর্তমান ও সাবেক প্রধান এবং নোবেল বিজয়ীসহ প্রায় ৪০০ বরেণ্য ব্যক্তিত্ব। তাদের মধ্যে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেডরস আধানম গেবরেইসুস, নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী, রবার্ট এফ কেনেডি হিউমান রাইটসের প্রেসিডেন্ট মিস কেরী কেনেডী প্রমুখ।

সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন ড. মুহাম্মদ ইউনূস। তার অসামান্য, অন্তর্দৃষ্টিমূলক বক্তৃতায় তিনি প্রতিটি মানুষের উদ্যোক্তা-শক্তিকে বিকশিত করার মাধ্যমে বিশ্বব্যাপী সম্পদ কেন্দ্রীকরণের বিপরীত প্রবাহ সৃষ্টি করতে এবং সামাজিক ব্যবসার মাধ্যমে কমিউনিটিগুলোকে নিজ নিজ সমস্যার সমাধানকল্পে ক্ষমতায়িত করার আহ্বান জানান।



Our Like Page