September 29, 2026, 5:35 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সন্ত্রাসী হামলায় আহতদের সুস্থতা কামনা পুতিনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় আহত সকলের সুস্থতা কামনা করেছেন এবং চিকিৎসা কর্মীদের অভিনন্দন জানিয়েছেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা এ কথা বলেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল এ. মুরাশকোসহ আমরা প্রেসিডেন্টকে রোগীদের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে অবহিত করলে তিনি সকলের সুস্থ্যতা কামনা করে চিকিৎসকদের অভিনন্দন জানান।’
শুক্রবার সন্ধ্যায় মস্কোর অদূরে ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হল মিউজিক ভেন্যুতে সন্ত্রাসী হামলা চালানো হয়। অজ্ঞাতনামা বন্দুকধারীরা এ হামলা চালায়। তারা হামলার কাজে অ্যাসল্ট রাইফেলস ব্যবহার করে। সেখানে বেপরোয়া গুলিবর্ষণ করা হয়। এ সময় বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে। এ ঘটনায় স্পেশাল সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আগামী দুই দিন রাজধানীতে সব ধরনের গণসমাবেশ বাতিল ঘোষণা করেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page