November 28, 2026, 12:04 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

বিএনপি’র উদ্দেশ্য বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা : শেখ পরশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি-জামায়াতের উদ্দেশ্যই হচ্ছে এদেশের জনগণের ওপর অত্যাচার করে এই দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।
আজ সোমবার মিরপুর পল্লবীর বাউনিয়াবাদ ঈদগা মাঠে ঐতিহাসিক ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ পরশ বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তারা এদেশের দুঃখী-দরিদ্র, বঞ্চিত মানুষদের আরও বঞ্চিত করেছে। বাংলাদেশের নাগরিকদের বিরুদ্ধে এটা তাদের বদলা। বিএনপি-জামায়াতের উদ্দেশ্যই হচ্ছে এদেশের জনগণের ওপর অত্যাচার করা ও বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা।
তিনি বলেন, সে সময়ে অগণতান্ত্রিক মিলিটারি শাসকদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়েছিল, সেই মিলিটারি শাসকদের ছত্রছায়ায় যে দল গঠিত হয়েছিল, তারা এখন ভোটাধিকারের কথা বলে। ১৫ আগস্টে যখন নারী-শিশু হত্যা করা হয়েছিল, সে ব্যাপারে তাদের কি প্রতিক্রিয়া ছিল?
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুলর সভাপতিত্বে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এমপি, মহানগর উত্তর যুবলীগের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মাইনুল হোসেন খান নিখিল এমপি বলেন, ভারতের পণ্য বর্জনের ঘোষণা যারা দিয়েছে তারা যেন রোজার সময় চিনি, চিনির তৈরি মিষ্টি, গমসহ যা যা ভারত থেকে আমদানি করা হয়, বর্জনকারীরা যেন সেই পণ্য না খায়। তাদের পরিবারের সদস্যদের কাছে যত ভারতীয় শাড়ি কাপড় আছে সব কি তারা পুড়িয়ে দেবে? যেহেতু বিএনপির নেতারা দোকান থেকে গরম চাদর কিনে পুড়িয়েছে তখন যার ঘরে যত ভারতীয় শাড়ি গরম কাপড় ইত্যাদি আছে সবই তো তাদের পুড়িয়ে ফেলা উচিত তাই না?

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page