October 4, 2026, 8:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ-চীন বন্ধুত্ব দৃঢ় হয়েছে : চীনের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে বন্ধুত্ব দৃঢ় থেকে দৃঢ় হয়েছে। উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ‌‘দৃঢ় ও গভীর’ রাজনৈতিক আস্থা এবং ‘ফলপ্রসূ কার্যকর সহযোগিতা’ রয়েছে। এই সম্পর্ক দুই দেশের জন্য বাস্তব কল্যাণ বয়ে আনবে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে পাঠানো চিঠিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একথা বলেছেন।

তিনি বলেন, ৫৩ বছরে বাংলাদেশ তার স্বাধীনতা দৃঢ়ভাবে সমুন্নত, অর্থনীতির উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার উন্নয়নে প্রচেষ্টা চালিয়েছে। ‘সোনার বাংলার’ স্বপ্ন বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, তিনি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দেন এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা আরও এগিয়ে নিতে ও চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন।

একই দিনে চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পৃথকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে অভিনন্দন বার্তা পাঠান।



Our Like Page