September 29, 2026, 5:37 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মধ্যপ্রাচ্রের অধিকাংশ রাজনৈতিক নেতাই ইসরাইলের দালাল ; তুর্কি অস্ত্র রপ্তানি অভ্যাহত

ইসরাইলের বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন করছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে তুরস্কের পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।  তুরস্কের পরিসংখ্যান দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে- গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং অন্যান্য অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদীদের নৃশংস হামলার মধ্যেও প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সরকার দখলদার ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি করেছে। এই প্রতিবেদন প্রকাশের পর তুরস্কের জনগণ এবং দেশটির কয়েক জন সংসদ সদস্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাজনৈতিক নেতাই ইসরাইলের দালাল, এক্ষেত্রে ইরান ও ইয়েমেনের নেতৃবৃন্দসহ কিছু দেশের রাজনৈতিক নেতৃত্ব প্রশংসার দাবিদার।

তুরস্কের রাষ্ট্রীয় পরিসংখ্যান দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে দেশটি ইহুদিবাদী ইসরাইলের কাছে প্রায় আশি হাজার ডলার মূল্যের অস্ত্র রপ্তানি করেছে। গাজায় ইসরাইলি গণহত্যা চলার মধ্যেই তুরস্ক থেকে ইসরাইলে গানপাউডার, বিস্ফোরক এবং অস্ত্রসহ সামরিক সরঞ্জাম রপ্তানি করা হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য মঙ্গলবার এই বড় বিতর্ক নিরসনে পৃথক বিবৃতি দিয়ে ইসরাইলের সঙ্গে সব ধরণের সামরিক সহযোগিতার তথ্য অস্বীকার করেছে।

তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ও আলাদা এক বিবৃতিতে দাবি করেছে, সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলে রপ্তানিকৃত গানপাউডার এবং বিস্ফোরক দ্রব্য  কোনো ধরণের সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।

এর আগে তুর্কি সংসদের বিরোধী দলীয় ১৫ সদস্যসহ বিশ্বের ১৩টি দেশের দুইশ’র বেশি আইনপ্রণেতা গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে ইসরাইলে অস্ত্র রপ্তানির বিরোধিতা করেছিলেন।

মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্কই প্রথম ইসরাইলের অস্তিত্বকে স্বীকৃতি দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন করে। ১৯৪৯ সালে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দ্বিপক্ষীয় সহযোগিতা সাংস্কৃতিক, বাণিজ্যিক এমনকি সামরিক পর্যায়ে উন্নীত হয়।

মুসলিম দেশগুলোর প্রথম কোনো শীর্ষ নেতা হিসেবে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জায়নবাদ বা ইহুদিবাদের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জলের কবর পরিদর্শন করেন।

গত ৭ অক্টোবর থেকে দখলদার ইসরাইলি বাহিনী পশ্চিমা দেশগুলোর সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা নিয়ে গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীরে নিরুপায় মজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ফিলিস্তিনি শহীদ ও ৭৫ হাজার আহত হয়েছেন।

১৯১৭ সালে ব্রিটিশ উপনিবেশবাদী শাসকের পরিকল্পনায়  বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনি ভূমিতে ইহুদিদের অভিবাসনের মাধ্যমে আজকের ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রটি তৈরি করা হয় এবং ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্ব ঘোষণা করা হয়। এরপর থেকে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করার জন্য তাদের বিরুদ্ধে বহু গণহত্যা এবং জাতিগত নিধন অভিযান চালিয়েছে ইসরাইল।

আজকের বাংলা তারিখ



Our Like Page