November 28, 2026, 1:41 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ নবায়নে ভেটো দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ প্রক্রিয়া নবায়নের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে এই প্রস্তাব তোলার পর তাতে মস্কো ভেটো দেয়।

মস্কোর এই পদক্ষেপের ফলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা পর্যবেক্ষণের জন্য প্রতিষ্ঠিত একটি প্যানেলের কার্যক্রম শেষ হয়ে যাবে। তবে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা বহাল থাকবে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির জন্য ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল গত ১৫ বছর ধরে এই নিষেধাজ্ঞাগুলো পর্যবেক্ষণ করে আসছে এবং তারা বছরে দুবার নিরাপত্তা পরিষদে পর্যবেক্ষণ রিপোর্ট পেশ করে।

গতকাল পর্যবেক্ষণ প্যানেলের কার্যক্রমের মেয়াদ বাড়ানোর ব্যাপারে নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলা হলে ১৫ সদস্যের মধ্যে ১৩ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং রাশিয়া এর বিরোধিতা করে। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য চীন ভোটদানে বিরত ছিল।

ভোটাভুটিতে অংশ নেয়ার আগে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, “পশ্চিমা সরকারগুলো পিয়ংইয়ংকে শ্বাসরোধ করার চেষ্টা করছে এবং নিষেধাজ্ঞাগুলো তাদের প্রাসঙ্গিকতা হারাচ্ছে; এগুলোর সাথে “বাস্তবতার সম্পর্ক নেই”।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page