October 8, 2026, 12:43 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

পুলিশের আজান-কেরাত ও রচনা প্রতিযোগিতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) জুমার নামাজের পর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান। এসময় অতিরিক্ত আইজিপিরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, পুলিশ সদস্যরা ও বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তব্যে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার গুরু দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে জ্ঞান ও ধর্মীয় চর্চার অনুশীলনের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারও আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সব পুলিশ ইউনিট থেকে পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেছেন।

আইজিপি প্রতিযোগিতায় বিজয়ীদের জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আজান ও কেরাত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেন। এ ছাড়া বিজয়ীদের মেধার স্বীকৃতি হিসেবে তাদের দিয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

তিনি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে প্রতিযোগিতার বিচার কার্যক্রম সম্পন্ন করায় বিচারকদের ধন্যবাদ জানান।

প্রতিযোগীদের উদ্দেশে আইজিপি বলেন, যারা এবার বিজয়ী হতে পারেননি তাদের আগামীতে আরও ভালো করার জন্য নিয়মিত অনুশীলন করতে হবে।

পরে আইজিপি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতায় আজানে প্রথম হয়েছেন ডিএমপির কনস্টেবল সাগর হোসেন সাব্বির, দ্বিতীয় ৩ এপিবিএন, শিরোমনি, খুলনার নায়েক আবু মুসা এবং তৃতীয় হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এএসআই (সশস্ত্র) মো. ওমর ফারুক।

কেরাতে প্রথম স্থান অধিকার করেছেন ৩ এপিবিএন, শিরোমনি, খুলনার নায়েক আবু মুসা, দ্বিতীয় হয়েছেন আরআরএফ, খুলনার কনস্টেবল মো. ইসমাঈল হোসেন মুন্না এবং তৃতীয় হয়েছেন র‍্যাব হেডকোয়ার্টার্সের কনস্টেবল বেলাল আহমদ।

‘বৈশ্বিক শান্তি ও সম্প্রীতি রক্ষায় ইসলামের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকার উচ্চমান সহকারী শেখ রেজাউল কবীর, দ্বিতীয় পুলিশ হেডকোয়ার্টার্সের এসআই (নিরস্ত্র) শামীম আল মামুন এবং তৃতীয় পুলিশ হেডকোয়ার্টার্সের নায়েক এ কে এম খালিদ সাইফুল্লাহ।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে বাছাই করা পুলিশ সদস্যরা ঢাকায় চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।



Our Like Page