September 29, 2026, 4:36 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ার আলেপ্পোতে ইসরাইলি বিমান হামলা  ৪০ জন নিহত ; ইরানের নিন্দা  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই সেনা সদস্য। নিহতদের মধ্যে হিজবুল্লাহর ৬ সদস্য রয়েছেন বলে সংগঠনটি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেন, গাজায় লজ্জাজনক পরাজয়ের গ্লানি ঢাকতে ইসরাইলের বর্বর সেনারা এই আগ্রাসন চালিয়েছে।

ইহুদিবাদীদের এই আগ্রাসনকে সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন।

গাজায় আগ্রাসন শুরুর পর থেকে দখলদার ইসরাইল সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার গাজার প্রতি সবসময় জোরালো সমর্থন দিয়ে আসছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page