September 29, 2026, 5:34 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় বহুজাতিক নিরাপত্তা বাহিনী গঠনে ইসরায়েলের প্রস্তাব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ভ গ্যালান্ট গাজা উপত্যকায় শৃঙ্খলা নিশ্চিতে আরব রাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি বহুজাতিক নিরাপত্তা বাহিনী  গঠনের প্রস্তাব দিয়েছেন।
ওয়াশিংটনে সাম্প্রতিক সফরকালে গ্যালান্ট এই প্রস্তাব করেন।
ইসরায়েলী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক্সিউস এই কথা জানিয়েছে।
ইসরায়েলের সিনিয়র এক কর্মকর্তা এই সংবাদ মাধ্যমকে বলেছেন, এই ধরনের উদ্যোগ হামাসবিহীন গাজায় একটি পরিচালনা পরিষদ তৈরি করবে এবং গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান ইসরায়েলী সমস্যার সমাধান করবে।
গ্যালান্ট প্রস্তাবটি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানসহ কয়েকজন মার্কিন কর্মকর্তার সাথে আলোচনা করেন।
সিনিয়র এক মার্কিন কর্মকর্তা এক্সিউস’কে বলেছেন, প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে। তবে বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম।
তিনি ব্যাখ্যা করে বলেন, এর জন্যে ফিলিস্তিনী কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ আসতে হবে এবং দুই রাষ্ট্র সমাধানের রাজনৈতিক প্রেক্ষাপট লাগবে যা ইসরায়েলের বর্তমান সরকারের একটি অংশ বিরোধিতা করছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page